Roder Brittyo
জিনিয়া কি কখনও ভেবেছিল, ধীরে ধীরে নিজের কাছে সে এক অপরিচিত জিনিয়া হয়ে উঠবে! অস্থির সময় বার বার নষ্ট করে দিতে চায় আত্মপরিচয়ের নিজস্ব রূপটি। নিভৃত একটুকু আশ্রয়ের জন্য কখনও কখনও প্রেমের কাছে আত্মসমর্পণ! জীবনের নানা অভিজ্ঞতায় অনেক কিছুই সত্য কিন্তু তবুও তা শেষ সত্য নয়। খণ্ড খণ্ড সত্যগুলো পরস্পরের মধ্যে যাওয়া-আসা করে দিক্ভ্রান্তির দিকে ঠেলে দেয় জিনিয়াকে। সে বার বার ঘুরে দাঁড়াতে চায়। চলবার সামর্থ্য নিয়ে সংশয় থাকার পরও জিনিয়া কি খুঁজে পাবে তার অবস্থান, জিজ্ঞাসা, উদ্দেশ্য! সে কি পারবে তার নারীসত্ত্বার সাথে বিশ্বনারীসত্ত্বাকে মিলিয়ে নিতে!..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9275121
- Availability: In Stock
- Author Name: Monika Chokroborty ,
- ISBN: 9789849275121
- Total Pages: 64
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2017
জিনিয়া কি কখনও ভেবেছিল, ধীরে ধীরে নিজের কাছে সে এক অপরিচিত জিনিয়া হয়ে উঠবে! অস্থির সময় বার বার নষ্ট করে দিতে চায় আত্মপরিচয়ের নিজস্ব রূপটি। নিভৃত একটুকু আশ্রয়ের জন্য কখনও কখনও প্রেমের কাছে আত্মসমর্পণ! জীবনের নানা অভিজ্ঞতায় অনেক কিছুই সত্য কিন্তু তবুও তা শেষ সত্য নয়। খণ্ড খণ্ড সত্যগুলো পরস্পরের মধ্যে যাওয়া-আসা করে দিক্ভ্রান্তির দিকে ঠেলে দেয় জিনিয়াকে। সে বার বার ঘুরে দাঁড়াতে চায়। চলবার সামর্থ্য নিয়ে সংশয় থাকার পরও জিনিয়া কি খুঁজে পাবে তার অবস্থান, জিজ্ঞাসা, উদ্দেশ্য! সে কি পারবে তার নারীসত্ত্বার সাথে বিশ্বনারীসত্ত্বাকে মিলিয়ে নিতে!
মণিকা চক্রবর্তীর জন্ম কুমিল্লায়, ২৬ ফেব্রুয়ারি ১৯৭১। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, তিনি লেখালেখি করছেন দীর্ঘকাল ধরে। মূলত গল্প ও উপন্যাস লিখে থাকেন। প্রথম উপন্যাস ‘অতঃপর নিজের কাছে’ প্রকাশিত হয় ২০১০ সালে, একুশে বইমেলায়। দ্বিতীয় উপন্যাস, ‘দিগন্ত ঢেউয়ের ওপারে’ প্রকাশিত হয় ২০১১ সালে । ২০১৩ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘বর্ণান্ধ রাত ও ডায়েরি’। ‘নভেলা যখন ভেসে এসেছিল সমুদ্রঝিনুক’ প্রকাশিত হয় ২০১৫ সালে। ২০১৬ সালে বইমেলায় মুক্তিযুদ্ধের সত্য ঘটনানির্ভর উপন্যাস ‘মন্দ্রসপ্তক’ প্রকাশিত হয়। লেখালেখির বাইরে ব্যক্তিগত জীবনে সংগীতচর্চা তাঁর অন্যতম সংরাগ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তিনি একজন তালিকাভুক্ত শিল্পী।

